বিসিএস পরিক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৫০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা করায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন সময়ের আধাঘন্টা আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবেÑ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ; রাজশাহী সরকারি মহিলা কলেজ; রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট; রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ; বরেন্দ্র কলেজ; শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়; শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজ; রাজশাহী কোর্ট কলেজ; মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ; রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহী কলেজিয়েট স্কুল; রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়; সরকারী প্রমথনাথ (পি.এন) বালিকা উচ্চ বিদ্যালয়; গভঃ ল্যাবরেটরী হাইস্কুল; রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়; মসজিদ মিশন একাডেমী; রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়; মিশন বালিকা উচ্চ বিদ্যালয়; রাজশাহী কোর্ট একাডেমী; নিউ গভঃ ডিগ্রী কলেজ ও রাজশাহী কলেজ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।