রাজশাহীতে মাদকসহ তিন কারবারি গ্রেফতার
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত কুরবান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (৩২); কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে রাজু (৩২); কর্ণহার থানার ধর্মহাটা উত্তর লক্ষিপুর এলাকার মোজ্জাম্মেল হকের ছেলে তামিম হোসেন (২২)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কর্ণহার থানা পুলিশের পৃথক অভিযানে মোট ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।