পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা
নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সারাইগাছী বাজারে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি শরিফুল ইসলাম। এসময় জামায়াতের পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।