রবিবার, জুন ২১, ২০২৬
রাজশাহী-৬ আসন

জয়ের স্বপ্ন দেখছে বিএনপি, নড়ে-চড়ে বসেছে জামায়াত : পিছিয়ে নেই লাঙ্গল ও হাতপাখার প্রার্থী

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন
জয়ের স্বপ্ন দেখছে বিএনপি, নড়ে-চড়ে বসেছে জামায়াত : পিছিয়ে নেই লাঙ্গল ও হাতপাখার প্রার্থী

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন বিএনপির দুর্গ হিসাবে জয়ের স্বপ্নে মাঠ চষে বেড়াছেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ)। তাঁর সাথে রয়েছেন অসংখ্য নেতা-কর্মী। 

অপরদিকে, জামায়তে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা) দলের সকল নেতা-কর্মী নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে অসনটি তারা পাওয়ার আসায় নড়ে-চড়ে বসছেন।

এছাড়া জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) নিজ নিজ সমর্থক নিয়ে ভোটারের কাছে ভোট প্রার্থনা করছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পর একে-অপরের বিরুদ্ধে আক্রমনত্মক বক্তব্য শুরু করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ কিছু আঁচ করা না গেলেও, বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী শক্ত অবস্থানে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যাচ্ছে। বিএনপির নেতারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী দলটির ভূমিকা ও দেশ বিরোধী কার্যক্রম এবং বর্তমানে ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ ছুড়ছেন। 

এ বিষয়ে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহীর মাটি হলো বিএনপির ঘাটি। ১৯৭১ সালের পর থেকে ২০০৪ সালের আগ পর্যন্ত জেলার প্রতিটি আসন ছিলো বিএনপির দখলে। 

তিনি বলেন, আমি রাজনীতি থেকে শুরু করে জীবনে কোনদিন কোন কাজে পরাজিত হয়নি। ইনশাল্লাা এবারও হবো না। আমার বিশ্বাস মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন।

তিনি আরো বলেন, এবার নির্বাচনী প্রচার শুরুর আগে থেকে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, দলটির মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করছেন। তাঁরা এনআইডি কার্ড সংগ্রহ করছেন, মোবাইল ফোন নম্বও নিচ্ছেন। এ কারণে বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের অবরুদ্ধ করাসহ দেশের কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমি কোরআন এবং সৃষ্টি কর্তাকে বিশ্বাস করে নির্বাচনে অংশ গ্রহন করেছি। আমার নির্বাচনী ওয়াদা, যদি সৃষ্টি কর্তা আমাদেরকে সরকার গঠন করার সুয়োগ দেন, তাহলে দেশে কোন অনিম-দুর্ণীতি হবেনা। মানুষের জানমাল রক্ষা সহ দেশের উন্নয়ন করাই হবে প্রধান লক্ষ্য এবং প্রথম কাজ। 

অধ্যক্ষ নাজমুল হক আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে নির্বাচন নিয়ে কাজ শুরু করা হয়। প্রতিদিন পাড়া মহল্লায় ইসলামের দাওয়াত দিয়ে সৎ মানুষের পক্ষে ভোটের রায় দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার আহবান জানানো হয়। এতে আশানুরুপ সাড়া পাওয়া গেছে। এ নির্বাচনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়যুক্ত হবে। #