রবিবার, জুন ২১, ২০২৬
পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ

পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ

সোনার দেশ ডেস্ক ১৫ মার্চ ২০২৬ ০২:১৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ মার্চ ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন।

কৃষক কার্ডবিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকটিতে ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এই বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।