রবিবার, জুন ২১, ২০২৬

জাতীয় ইদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ইদের জামাত আদায়

সোনার দেশ ডেস্ক ২১ মার্চ ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ মার্চ ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
জাতীয় ইদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ইদের জামাত আদায়

জাতীয় ইদগাহ ময়দানে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে এখানে ইদের নামাজ আদায় করেন।


এছাড়া ইদ জামাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে তারা মোনাজাত করেন।


ইদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি সারাবিশ্বে ফিৎনা-ফ্যাসাদ বন্ধের প্রার্থনা জানানো হয়।