রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

বাবাকে পিটিয়ে হত্যা, ২ ছেলে গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
বাবাকে পিটিয়ে হত্যা, ২ ছেলে গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।


শনিবার (২১ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের ছেলে।


র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।


র‌্যাব জানায়, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ দুপুরে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে মন্টু শিকদারের ওপর হামলা চালায় তার দুই ছেলে। এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন তিনি।


পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ