মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ৩০ মার্চ ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ মার্চ ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকা: এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন।

তথ্যসূত্র: বাংলানিউজ