মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি
মো. আবুল হাসান (ফাইল ফটো)

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সহকারী এটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন