রবিবার, মে ১৭, ২০২৬

রাবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’র আঞ্চালিক পর্ব অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক ১৬ মে ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৬ মে ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
রাবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’র আঞ্চালিক পর্ব অনুষ্ঠিত

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬-এর আঞ্চলিক পর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিযোগীতা শুরু হয়।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকানুজ্জামান।


তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রোগ্রামিং প্রতিযোগিতা তিনটি আলাদা সেকশনে (জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) অনুষ্ঠিত হয়।


কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৪০ জনকে মেডেল, সার্টিফিকেট ও টিশার্ট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতি বিভাগ থেকে সেরা দশজনকে মেডেল, সার্টিফিকেট ও টিশার্ট প্রদান করা হয়।