রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী

রাজশাহী কোর্ট কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি (নিয়মিত) অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলু। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদা খানম।


আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।


পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হলে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।