রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ মে ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ মে ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল রোববার (১৭ মে) রাত আনুমানিক ১০ মিনিটে দামকুড়া থানার খোলাবনা এলাকার কলা বাগানের এর ভিতরে তল্লাশি চালিয়ে ১৭৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট মালিকবিহীন জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিন রাত আনুমানিক ৫০ মিনিটে সাহেবনগর বিওপি’র আভিযানিক দল  গোদাগাড়ী থানার চরকানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় জেডি মদ মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।