রবিবার, জুন ২১, ২০২৬

বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১০ ঘটিকায় সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২১তম শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 


সভায় উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের ইসিএসএমই-এর ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মো. সোহেল আহমেদ, পিএসসি, সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাসার, প্রক্টর ও সদস্য সচিব সিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহমুদুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.)।