রবিবার, জুন ২১, ২০২৬

কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় ডাসকো’র বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় ডাসকো’র বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ,সম্মিলিত উদ্যোগ, টেকসই ভবিষ্যতের জন্য ব্যক্তি পর্যায়ে বাগানী ও প্রাতিষ্ঠানিক পর্যায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডাসকো SaWaB প্রকল্প বৃহস্পতিবার (৪জুন) বাগানী ও প্রাতিষ্ঠানিক পর্যায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করবে। জলবায়ু কর্মপরিকল্পনা প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রাতিষ্ঠানিক কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন,নিয়ামতপুর,নওগাঁ প্রাঙ্গণে ৮টি ইউরিয়ন পরিষদ ,১৫জন ডাসকো SaWaB প্রকল্পের উপকারভোগী বাগানী, ডাসকো ঝধডধই প্রকল্পের খননকৃত পুকুরের উপকারভোগীকে ফলজ বৃক্ষ রোপণের জন্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।


এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক দায়বদ্ধতা পালন এবং ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণে সকল উপকারভোগীকে উৎসাহিত করা।


স্কুল পর্যায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ কর্মসূচি: 


উক্ত কর্মসূচি মূল উদ্দেশ্য স্কুল পর্যায় ছাত্র ছাত্রীদের ও ইউনিয়ন পর্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ কমিউনিটি ক্লিনিকের আওতাধীন স্থানীয় জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা। অনুষ্ঠানে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পর্যায় স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন সাথে পোর্টেবল হাত ধোয়ার বেসিন বিতরণ করা হবে। 


ডাসকো SaWaB প্রকল্পের মূল লক্ষ্য হলো বরেন্দ্র অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির টেকসই ও জলবায়ু-সহনশীল ব্যবস্থা নিশ্চিত করা কোকা-কোলা ফাউন্ডেশনের (TCCF) সহায়তায় ডাসকো (DASCOH) কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটির মাধ্যমে নওগাঁ জেলার নিয়ামতপুর এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষ উপকৃত হবে। যা বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধির মতো পদক্ষেপগুলো স্থানীয় ও স্কুল পর্যায় ছাত্র ছাত্রীদের দৈনন্দিন স্বাস্থ্যবিধি চর্চাকে আরও সুদৃঢ় ও সহজতর করবে।


উক্ত কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর,নওগাঁ, দি কোকা কোলা ফাউন্ডেশন ও ডাসকো ঝধডধই প্রকল্পের উত্তর উত্তর সফলতা কামনা করেন। তিনি তার উদ্বোধনি বক্তিতায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ, সম্মিলিত উদ্যোগ, টেকসই ভবিষ্যতের জন্য সময় উপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে এক হয়ে পৃথিবী, দেশ ও জলবায়ু জন্য কাজ করতে বলে। 


তিনি আরো বলেন, আমরা জানি পরিবেশ, জলবায়ু ,পানি সংকট, স্যানিটেশন অবস্থার পরির্তনের জন্য দি কোকা কোলা ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত ডাসকো ঝধডধই প্রকল্প সক্রিয় ভাবে গুরুত্বের সাথে সর্বজন গ্রহণযোগ্যতার মাধ্যমে জলবায়ুর প্রয়োজনে,আগামীর নিশ্চয়তায়, সুবুজ, সুন্দর ও টেকসই উন্নয়নে কাজ করছে। তিনি উক্ত কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্যের তাৎপর্য ও করণীয় বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


এরপর তিনি বিশেষ অতিথি, অতিথি ও সম্মানিত উপজেলা প্রশাসনের ভিবিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ব্যক্তি পর্যায়ে ১০জন বাগানীকে ২১০টি, ১০টি খনন কৃত পুকুরের উপকারভোগীকে ১০০টি, ৮টি ইউনিয়ন পরিষদে ১৩০টি ও শিক্ষা প্রাতিষ্ঠানে ১৬০টি মোট ৬০০টি আমের চারা উপস্থিত প্রতিনিধিবৃন্দের মাঝে বিতরণ কর্মসূচি সম্পন্ন করেন।


একই সাথে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ৩টি কমিউনিটি ক্লিনিকে ড্যামোনেস্টেশন এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন সাথে পোর্টেবল হাত ধোয়ার বেসিন সামগ্রী বিতরণ করেন। 


আর্থিক মুনাফা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-তাই উপস্থিত প্রতিনিধিবৃন্দকে গাছের নিয়মিত পরিচর্যার বিষয়টি মোছাঃমুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর, নওগাঁ,তার সমাপনি বক্তিতায় আলোকপাত করেন।