শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১২:১১ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শনিবার (৪ জুলাই) আনুমানিক ১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল চারঘাট থানার টাংগন এলাকা চোরাকারবারির ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।