শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাণীনগরে বাজুস সমিতির নতুন কমিটি গঠন

সভাপতি রফিক সম্পাদক মোহাতাব
নওগাঁ প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন
রাণীনগরে বাজুস সমিতির নতুন কমিটি গঠন

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম (রফিক সোনার) ও সাধারণ সম্পাদক পদে মোহাতাব খাঁন নির্বাচিত হয়েছেন। শুক্রবার উপজেলার রাণীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রাণীনগর উপজেলা শাখা এক সাধারণ সভা ও অনুষ্ঠানের আয়োজন করে। 

সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ৪৬ ভোটারের মধ্যে ৪২জন সদস্যরা তাদের ভোট প্রদান করেন। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল সোনারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম (রাজু)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌর সাহা প্রমুখ। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অসিত সরকার। 

উৎমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সমিতির ভোটাররা। সাধারণ ভোটারদের চাওয়া নতুন কমিটি সমিতির সদস্যদের নানা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।  এছাড়া সোনা এবং সোনার উপকরণ ক্রয়-বিক্রয় করতে এসে যেন কোন ক্রেতা কোন ভাবেই হয়রানী এবং প্রতারণার শিকার না হয় সেই বিষয়ে নব-নির্বাচিত কমিটির সদস্যরা সক্রিয় ভ’মিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সমিতির সকল সদস্যরা।