শনিবার, আগস্ট ২২, ২০২৬

জকসু নির্বাচন স্থগিত

WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন জাতীয়
WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন
জকসু নির্বাচন স্থগিত
জকসু নির্বাচন স্থগিত

সোনার দেশ ডেস্ক :


ইতিহাসে এই প্রথম আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচনের পরবর্তী সময়সূচি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন