সৌদির যুদ্ধবিমান নিয়ে ‘ছেলেখেলা’ করল কে!
গত বুধবার ‘শত্রুতামূলক অভিযান’ চলাকালীন একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনের হুথি সম্প্রদায়।
এই কাজ তারা সফলভাবে করেছে বলেই দাবি তাদের৷ এমনকী মারিব প্রদেশের এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে ধ্বংসপ্রাপ্ত বিমানের ছবিও প্রকাশ্যে এনেছে তারা।
অন্যদিকে, সৌদি আরবের পাল্টা দাবি- ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র স্থান ‘মক্কাকে’ লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে চেয়েছিল হুথিরা। তবে মক্কার ‘নিষিদ্ধ’ আকাশসীমায় ঢোকার আগেই তা মাঝআকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে।
সৌদি সরকারের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে হুথিরা। তাদের দাবি, এই ধরনের মনগড়া কথায় কেউ ভুলবে না, ইয়েমেন থেকে মক্কার ওপর কোনও হামলা চালানো হয়নি।
পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতিতে হুথিদের নতুন আক্রমণ ও সৌদির পাল্টা বিমান হানার ফলে এই অঞ্চলের সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন