রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির এমডি হিসেবে ডি.এম জোবায়েদ যোগদান

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির এমডি হিসেবে ডি.এম জোবায়েদ যোগদান

দিনাজপুরের পার্বতীপুরের দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।


জানা গেছে,গত ১৪ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ডি.এম. জোবায়েদ হোসেনকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


অন্যদিকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. আমজাদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সচিব ও ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে।