বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

রাস্তায় যুবকের গুলিবিদ্ধ লাশ, পাশেই পড়ে আছে দামি মোটরসাইকেলটি

সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
রাস্তায় যুবকের গুলিবিদ্ধ লাশ, পাশেই পড়ে আছে দামি মোটরসাইকেলটি
খুলনা সদর থানা

খুলনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তুষার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিস্ত্রিপাড়া বাজারের অদূরে আনসার উদ্দিন লেনে তার লাশ পড়েছিল। পুলিশ সেখান থেকে তার লাশটি উদ্ধার করে।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার লাশের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ফজরের নামাজের পর ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান। পথে আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।


খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন