রবিবার, জুন ২১, ২০২৬

নওগাঁয় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
নওগাঁয় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নওগাঁর বদলগাছী উপজেলাতে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বদলগাছী ইউনিয়নের চার রাস্তা মোড়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেক পোস্টে মাধ্যমে তল্লাশি পরিচালনা করা হয়। গ্রেফতার দুইজন হলেন-মোস্তাকিম হোসেন (২৫) এবং জাহাঙ্গীর হোসেন (২৬)।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চার রাস্তা মোড়ে বদলগাছী থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট বসানো হয়। তাদের তল্লাশি করে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বদলগাছী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারে পুলিশের ও যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নওগাঁকে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত একটি জেলা হিসেবে বিনির্মাণ করতে জেলা পুলিশের এমন কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।#