রবিবার, জুন ২১, ২০২৬

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী। ছবি: রয়টার্স ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন আন্তর্জাতিক
ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী। ছবি: রয়টার্স ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর দিকে উড়ে যাওয়া একটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী।

এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন। ইরানের শাহেদ-১৩৯ ড্রোন রণতরীর দিকে উড়ে যাচ্ছিল। সে সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জঙ্গিবিমান সেটিকে গুলি করে।

ইরান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে এবং এ সপ্তাহে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে দিয়ে এই ঘটনা ঘটল।

মঙ্গলবার ইমেইলে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ড্রোনটি আগ্রাসীভাবে রণতরীর দিকে আসছিল। ড্রোনের উদ্দেশ্য কি তা স্পষ্ট ছিল না। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের বাহিনী সংঘাত এড়ানোর পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি যুদ্ধজাহাজের দিকে উড়ে আসতে থাকে।

পরে আব্রাহাম লিংকন থেকেই এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়ে ইরানের এই ড্রোনটিকে গুলি করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছে রণতরী আব্রাহাম লিংকন। ড্রোন গুলি করার ঘটনায় কোনও মার্কিন সেনা এবং সরঞ্জামের কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে একইদিনে আরেক ঘটনায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং মার্কিন ক্রু থাকা একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে বলেও জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

তথ্যসূত্র: বিডিনিউজ