রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ঈশ্বরদীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ অপসারণ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এ ঘটনার পর সেখানে আওয়ামী লীগ বিরোধী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমান। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গাছ কেটে সড়ক অবরোধের জন্য অল্প কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।