বোয়ালিয়া থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিহার থানা পুলিশ গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে খড়খড়ী জোলপাড়া গ্রামে প্রশান্ত পালের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
অন্যদিকে, ২৮ নভেম্বর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১০টার দিকে কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া গ্রামে রাকিব হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ উপশহর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ইয়াসিন আরাফাত ওরফে বিপ্লব ওরফে বিপুকে গ্রেপ্তার করে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।