নওগাঁয় আদর্শ গ্রামের শিশু-নারী-পুরুষদের মানববন্ধন
নওগাঁর রাণীনগরের আদর্শ বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার সকালে বাহাদুরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে গ্রামের সুধীসমাজের অন্যতম একজন সদস্য প্রভাষক খন্দকার মোস্তাক হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে সংবাদ প্রকাশের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাহাদুরপুর গ্রামের শিশু সন্তান থেকে শুরু করে শতাধিক বয়োবৃদ্ধ ও নারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ডের সাবেক মেম্বার এস এম মঞ্জুর রশিদ, ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল মন্ডল, আলহাজ্ব মোজাম্মেল হক, ওয়াদুদ হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন বাহাদুরপুর খন্দকার পাড়া জামে মসজিদের সহ-সভাপতি ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক খন্দকার মোস্তাক হোসেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রতিবেশী নিরীহ মোকলেছুর রহমানের দীর্ঘদিনের পারিবারিক জমির দ্বন্দ্ব নিরসনের চেস্টা করেন। বছরের পর বছর স্থানীয় বৈঠকের মাধ্যমে জমি সংক্রান্ত প্রদান করা রায় প্রতিপক্ষ ফ্যাসিস্ট সরকারের প্রয়াত এমপি ইসরাফিল আলমের বন্ধু ইউসুফ মন্টু এবং মোস্তাফিজুর রহমান মাসুদ গং মানেন না।
সম্প্রতি প্রতিপক্ষ সংবাদকর্মীদের মিথ্যে তথ্য দিয়ে কালের কন্ঠ ডিজিটাল মাধ্যমে মোস্তাকের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রচার করা হয়। ওই খবর বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। গ্রামের একজন সুধী ও ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যে, ভুয়া ও উদ্যোশ প্রণোদিত ভাবে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান বক্তারা। দ্রুত সমস্যাটির সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ সমাধান এবং মিথ্যে সংবাদ ও মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রামে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন গ্রামবাসীরা।
বাহাদুরপুর খন্দকার পাড়া জামে মসজিদের সহ-সভাপতি ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক খন্দকার মোস্তাক হোসেন জানান বাহাদুরপুর গ্রামের বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি ইসরাফিল আলমের বন্ধু ইউসুফ মন্টু এবং মোস্তাফিজুর রহমান মাসুদের অত্যাচারে তিনি ১৭ বছর বাড়িতে থাকতে পারেননি। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। ইউসুফ মন্টু এবং তার প্রতিবেশি নিরীহ মোকলেছুর রহমানের বাড়ির জায়গা নিয়ে জটিলতার কারণে উভয় পক্ষের সার্ভেয়ার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা প্রশাসনের মধ্যস্থতায় ৩/৪ বার মাপযোগ হওয়ার পর জায়গা বের করে দেয়।
প্রতিবার জায়গা বের করে দিলে মোকলেছুর রহমান কাজ শুরু করলে ইউসুফ মন্টু তার দুর্ধর্ষ স্ত্রী পারভীন আক্তার, মেয়ে উর্মি এবং পুত্র সাবিরকে দিয়ে ৩/৪ বার মিস্ত্রীকে উঠে দিয়ে কাজ বন্ধ করে দেয়। এছাড়া পূর্বেই ইউসুফ মন্টু সুকৌশলে তার জায়গা বুঝে নিয়ে বসতবাড়ি নির্মাণ করে রাস্তার কোন জায়গা রাখেনি। বিষয়টি দীর্ঘদিন যাবত সমাধান না হওয়ায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক প্রতিনিধি তিনি রাস্তা তৈরী বের করে দেন। সম্প্রতি তারা মোকলেছুর রহমানের কাজ বিগত দিনের মত বন্ধ করে দেয়। সেই কাজ চলমান রাখার জন্য তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় মহিলা সন্ত্রাসী ডলি বেগম, আনোয়ার হোসেন খন্দকার এবং মোস্তাকিম লাঠিসোঠা, লোহার রড নিয়ে তাকে আক্রমন করে এবং তৈরীকৃত ইটের দেয়াল ভেঙ্গে ফেলে।
তিনি আরো জানান তাদের পৈতিক গোরস্থানের জায়গা মন্টু টাকার বিনিময়ে অন্যদের দোকান নির্মাণের জন্য বরাদ্দ দিলেও তাকে দেয়নি। এইরকম নানা বিষয়ে প্রতিবাদ করার কারণে এবং সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই তার নামের সঙ্গে তারা চাঁদাবাজ তোকমা দিয়েছে। ইউসুফ মন্টু ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো গ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।