রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ডিবি পুলিশ কর্তৃক ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ নভেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ নভেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
ডিবি পুলিশ কর্তৃক ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজন গ্রেফতার

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর চারঘাট মডেল থানার হলিদাগাছি খেলার মাঠের সামনে বানেশ্বর হতে চারঘাটগামী হাইওয়ে রাস্তার সম্মুখ হতে রাত ১১:১৫ ঘটিকায় দুইজন মাদক কারবারিকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। ঘধৃত ব্যক্তিরা হলো-বেলপুকুর থানার চকজামিরা গ্রামের মৃত বাবু এর পুত্র মো. লালন মিয়া (৩০) এবং একই থানার একই গ্রামের মৃত মনছের আলীর পুত্র মো. মোফাজ্জল হোসেন (৩৬)।


এ সময় অপর এক মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম ওরফে তরিক (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। সে গোদাগাড়ী থানার মাছমারাতিরিনদার বাসিন্দা।