রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

আদমদীঘিতে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান

রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ২৯ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ২৯ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
আদমদীঘিতে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে দুর্বার শিক্ষা বৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরীক্ষা।


উপজেলার সান্তাহার ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে এই পরীক্ষায় অংশ গ্রহণকারী ৫৮ জন শিক্ষার্থীকে বিকেলে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে বাইসাইকেল এবং সাত জনকে শিক্ষা উপকরন দেওয়া হয়। বিকেলে প্রান্নাথপুর স্কুল মাঠে সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা নওশাদুল হক মিলন,


দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার ১০ জনের হাতে পুরস্কার সহ ৫৮ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।