রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ নভেম্বর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ নভেম্বর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মহানগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন কমিটির নেতৃবৃন্দ।


রোববার (২৯ নভেম্বর) সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্রশাসক এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।


মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।