রবিবার, জুন ২১, ২০২৬

পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা ইসরায়েলের

সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা ইসরায়েলের

১৯৬৭ সালে দখলদারিত্বের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব রবিবার অনুমোদন করেছে ইসরায়েলি সরকার।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, প্রস্তাবটি অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জমা দিয়েছেন।

সরকারি সিদ্ধান্তের আগে ইসরায়েল হায়োম সংবাদপত্র বলেছে, “প্রাথমিক লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে এলাকা সি-এর ১৫ শতাংশ ধীরে ধীরে বন্দোবস্ত করা।”

১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো ওও চুক্তির অধীনে, এলাকা অ সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে, এলাকা ই ফিলিস্তিনি নাগরিক নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণে, এলাকা ঈ, যা পশ্চিম তীরের প্রায় ৬১ শতাংশ সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি অনুযায়ী, এলাকা ঈ এর ভূমি নিবন্ধন ইসরায়েলের জন্য সম্পূর্ণ অবৈধ।

হায়োম বলেছে, সরকারি সিদ্ধান্তের মূল তাৎপর্য হল ‘যদি অন্য কোনো মালিকানা প্রমাণিত না হয় তাহলে অনেক বৃহৎ এলাকাকে রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা। এই অর্থে, আইন প্রয়োগের রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে, ইসরায়েল ভূমি রেজিস্ট্রিতে অন্য পক্ষের মালিকানাধীন নয় এমন প্লট নিবন্ধন করে জমির উপর তার দখলকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।” 

তথ্যসূত্র ; রাইজিংবিডি