মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কাতার থেকে ‘কম জরুরি’ কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সোনার দেশ ডেস্ক ০২ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০২ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
কাতার থেকে ‘কম জরুরি’ কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা ঝুঁকির কারণে কাতার থেকে ‘ জরুরি নয়’- এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। তাদের এ-সংক্রান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে কাতারের জন্য লেভেল-৩ ভ্রমণ সতর্কতা জারি রেখেছে, যার অর্থ নাগরিকদের উপসাগরীয় দেশ কাতারে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা।

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কাতারের দিকে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরান ‘জাতীয় স্বার্থের জন্য হুমকি’- শুধু এই অভিযোগ তুলে শনিবার (১ মার্চ) সকালে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মধ্যযুগীয় ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে এই হামলায় শনিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ইরান সরকার।

আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে  ইরান। 

তথ্যসূত্র : রাইজিংবিডি