রবিবার, জুন ২১, ২০২৬

ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ০২:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ০২:০৫ অপরাহ্ন
ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল

চব্বিশের জুলাই অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯ এপ্রিল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার রায়ের এই দিন ঠিক করে দেয়।

এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

গতবছরের ৬ অগাস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তথ্যসূত্র: বিডিনিউজ