সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ইসরায়েলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
ইসরায়েলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
ইসরায়েলে ইরানি হামলার ফাইল ছবি: এপি

ইসরায়েলকে লক্ষ্য করে বৃহস্পতিবার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এই দাবি করেছে।


রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, হামলায় খোররামশহর-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ১ টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্রগুলোতে একাধিক ওয়ারহেডও ব্যবহার করা যায়।


ইসরায়েলের দাবি, ইরান এই হামলায় গুচ্ছবোমা ব্যবহার করেছে।


আইআরজিসি আরও দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে।


তথ্যসূত্র: এপি, বাংলাট্রিবিউন