মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
জাহেদ হোসেন। ছবি: সংগৃহীত

কুয়েতের সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।


বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। একই মালিকের অধীনে কর্মরত তার সহকর্মী লুতফুর রহমান জানান, জাহেদ দুই বছর আগে কুয়েতে গিয়ে উট লালন–পালনের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে নিয়ে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে ইরাকের আগ্রাসনের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।


তথ্যসূত্র: জাগোনিউজ