মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৩

সোনার দেশ ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০১:২৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০১:২৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি তিন তলা ভবনের নিচতলায় বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আরমান মিয়ার মালিকানাধীন ভবনের নীচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণ হয়।

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণে ভবনের দেয়াল, দরজা ও জানালা ভেঙে পড়ে। বিস্ফোরণের পর আগুন লেগে গুরুতর দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

তথ্যসূত্র: রাইজিংবিডি