সোমবার, আগস্ট ২৪, ২০২৬

হরমুজ প্রণালির কাছে মাল্টার ট্যাঙ্কারে ইরানের হামলা

সোনার দেশ ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০২:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০২:২১ অপরাহ্ন
হরমুজ প্রণালির কাছে মাল্টার ট্যাঙ্কারে ইরানের হামলা

উপসাগরে ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনী (আইআরজিসি)।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ এবং এলাকাটি অনিরাপদের বিষয়ে আইআরজিসির বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করার পর এই হামলা চালানো হয়।

“অভিযুক্ত ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ঘটনা আজ সকালে কয়েক মিনিট আগেই ঘটেছে।”

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার ‘প্রিমা’ মাল্টার পতাকা নিয়ে চলাচল করছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ওই পথ বন্ধ থাকায় ইতোমধ্যে বিশ্বুজড়ে জ্বালানির দাম বেড়ে গেছে।

তথ্যসূত্র: বিডিনিউজ