মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পেট্রোল পাম্পে মারধরে একজন নিহত

সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পেট্রোল পাম্পে মারধরে একজন নিহত

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে নীরব (২২) নামে ওই যুবকের মৃত্যু হয়। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবাজারে। তার বাবার নাম আলিনুর বিশ্বাস।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম বলেন, নিহত নীরব মোটরসাইকেলের তেল কিনতে ওই পাম্পে আসেন। এসময় পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি অন্য পাম্পে যান। ফেরার সময় ফের তাজ পাম্পে যান। এ সময় তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীদের লাঠির আঘাতে আহত হন।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

তথ্যসূত্র: বিডিনিউজ