রবিবার, জুন ২১, ২০২৬

যুদ্ধের প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার

সোনার দেশ ডেস্ক ০৯ মার্চ ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ মার্চ ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
যুদ্ধের প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার
সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়ছে তেলের বাজারে। বিশ্ববাজারে টানা বেড়েই চলেছে দাম।


সোমবার (৯ মার্চ) তেলের দাম ২৫ শতাংশ বেড়েছে, যা ২০২২-এর মধ্যভাগের পর সবচেয়ে বেশি বৃদ্ধি। এর ফলে অপরিশোধিত তেলের দাম বেড়ে এখন ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ১১০ মার্কিন ডলার।


অন্যদিকে, সোনার দামে পতন হয়েছে দুই শতাংশ। তাছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে দাম বাড়ছে ডলারের। তেলের দাম বাড়ায় কৃষিজাত পণ্যেরও দাম বাড়ছে।


মার্কেট অ্যানালিস্ট টনি সিকামোর রয়টার্সকে জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় বাজারে তার প্রভাব পড়ছে।


তিনি বলেন, দুই পক্ষের কেউই নিজেদের জমি ছাড়তে নারাজ। বাজারে এর ফল দীর্ঘমেয়াদি হবে বলে জানান তিনি।


তথ্যসূত্র: বাংলানিউজ