মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তেহরানে ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা, নিহত ৪০

সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
তেহরানে ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা, নিহত ৪০

 যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র বোমাবর্ষণে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহরের পূর্বাঞ্চলের রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আমাদের কার্যালয়ের জানালাগুলো কেঁপে ওঠে। তবে হামলার নির্দিষ্ট স্থানগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি। কারণ ইরান সরকার সাধারণত এ ধরনের তথ্য প্রকাশ করে না এবং হামলার স্থানগুলোতে গণমাধ্যমের প্রবেশও সীমিত। তবে এটুকু নিশ্চিত যে হামলা অত্যন্ত তীব্র ছিল এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে শক্তিশালী।”

দিনজুড়ে তেহরানের আশপাশের এলাকা এবং দেশের অন্য শহরগুলোতেও হামলা হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের আহভাজ, ইসফাহান এবং কারাজ শহর রয়েছে। কারাজে হামলার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কিছু অংশ বিকল হয়ে গেছে।

ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। ইসফাহানে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে গভর্নরের কার্যালয়সহ ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

তেহরানের পূর্বাঞ্চলের রিসালাত স্কয়ারের কাছে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বেসামরিক মানুষের হতাহতের এ ঘটনা সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতারই অংশ। এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি বেসমারিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি