ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, চার ক্রু নিহত
পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজন ক্রু নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ওই বিমানে ছয়জন ক্রু ছিল বলেও জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী বলছে, ‘প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়’, এটি একটি মারাত্মক দুর্ঘটনা।
শুক্রবার (১৩ মার্চ) সকালে এক্সে প্রকাশিত এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি বলেও তারা জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম।
এছাড়া এ ঘটনার সময় কাছে থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়
তথ্যসূত্র: বাংলানিউজ