সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সোনার দেশ ডেস্ক ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে দাঁড়িয়ে আছেন মার্কিন বিমানবাহিনীর এক সদস্য

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের পূর্বাঞ্চলে ড্রোন দুটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ক্রমাগত এই অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করে আসছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, জাগোনিউজ