রবিবার, জুন ২১, ২০২৬

প্রাণঘাতী হামলার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন করেছে ইসরায়েল

সোনার দেশ ডেস্ক ৩১ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
প্রাণঘাতী হামলার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন করেছে ইসরায়েল
আইনটি পাস হওয়ার পার ইসরায়েলের পার্লামেন্টের কট্টর ডানপন্থি সদস্যদের উল্লাস। ছবি: রয়টার্স

প্রাণঘাতী হামলার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট।

সোমবারের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থি মিত্রদের দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে; জানিয়েছে রয়টার্স।

এই আইনটি শুধু হত্যার দায়ে দোষী সাব্যস্ত ইসরায়েলিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের হামলার লক্ষ্য ছিল ‘ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিহ্ন করা’।

সমালোচকরা বলছেন, এর মানে এই আইন ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেবে কিন্তু একই ধরনের অপরাধে অভিযুক্ত ইহুদি ইসরায়েলিদের দেবে না।

এই আইন পাস করায় বিশ্বজুড়ে ইসরায়েলের সমালোচনা শুরু হয়েছে। এই দেশটি তাদের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও গাজা যুদ্ধের কারণে ইতোমধ্যে তদন্তের মুখে রয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ