সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ইরানের অস্ত্রভান্ডারে যৌথ হামলা আমেরিকা ও ইজরায়েলের, ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ৩১ মার্চ ২০২৬ ০১:২৬ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ মার্চ ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
ইরানের অস্ত্রভান্ডারে যৌথ হামলা আমেরিকা ও ইজরায়েলের, ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প
ছবি:‌ সংগৃহীত

ইরানে ফের যৌথ হামলা চালাল আমেরিকা ও ইজরায়েল। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, ইরানের ইসফাহানে অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। জানা গিয়েছে, সোমবার রাতে ওই অস্ত্রভান্ডারে প্রায় ৯০৭ কিলোগ্রামের বাঙ্কার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে।

এটা ঘটনা, মঙ্গলবার সকালে আবার জোরালো বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই ভিডিওর কোনও ব্যাখ্যা ট্রাম্প দেননি। তবে অনেকেই মনে করছেন, ওই হামলার ভিডিওই পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ভিডিওয় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল।

প্রসঙ্গত, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এই ইসফাহান। এই শহরে কয়েক লক্ষ মানুষের বসবাসের পাশাপাশি রয়েছে বায়ুসেনা ঘাঁটি। রয়েছে ইরানের সবচেয়ে বড় পরমাণু গবেষণাকেন্দ্রও।

এটা ঘটনা, প্রায় একমাস ধরে চলছে আমেরিকা–ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। যার জেরে পশ্চিম এশিয়া অশান্ত রয়েছে। বহু আকাশসীমা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক উড়ান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বহু বিমান বাতিল করতে হচ্ছে। গত সপ্তাহেই ইরানের এই ইসফাহান শহরে একটি গ্যাস উৎপাদন সংস্থায় আমেরিকা হামলা চালিয়েছে বলে দাবি করেছিল ইরান। হামলার জেরে বিদ্যুৎকেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবারের হামলাও বেশ ভয়াবহ। বিস্ফোরণের জেরে আশপাশের এলাকা কেঁপে উঠেছে বলে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে।

তথ্যসূত্র: আজকাল অনলাইন