বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ১২:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প
পাম বন্ডি। রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

তার কাজ নিয়ে হতাশা বাড়তে থাকায় এবং প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্তের নথি সামলানোর ধরন নিয়ে দিন দিন বিরক্ত হয়ে ট্রাম্প শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করলেন।

বন্ডির জায়গায় এখন নিয়োগ করা হবে উপ অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ-কে। তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প জানান, বন্ডিকে এখন বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ পদে নতুন চাকরি দেওয়া হবে।

প্রশাসনে এতদিন বন্ডির কাজের জন্য ট্রাম্প তার প্রশংসা করেছেন। তবে তাকে বরখাস্ত করার কোনও সুনির্দিষ্ট কারণ জানাননি তিনি।

তথ্যসূত্র: বিডিনিউজ