ফসফরাস বোমাতেই নিশ্চিহ্ন লেবাননের একের পর এক গ্রাম!
ইরান-আমেরিকার শান্তি আলোচনা যখন ব্যর্থ হয়েছে, তখন লেবাননে ভয়ংকর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। লাগাতার বোমাবর্ষণের জেরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। সূত্রের খবর, ধ্বংসাত্মক এই হামলা চালাতে ইসরায়েল ব্যবহার করেছিল ফসফরাস বোমা। হামলার সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তিনটি গ্রাম তাইবেহ, নাকুরা এবং দেইর সেরিয়ানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনা। সূত্রের খবর, প্রথমে বেশ কয়েকঘণ্টা সেখানে লাগাতার গোলাবর্ষণ করা হয়। এরপর রিমোট চালিত বোমা দ্বারা গোটা গ্রামগুলি ধ্বংস করা হয়। পাশাপাশি, ব্যবহৃিত হয়েছিল ফসফরাস বোমা। কিন্তু কীভাবে রিমোট চালিত বোমা সেখানে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন