শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সোনার দেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকের ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি। ছবি: সংগৃহীত

ইরাকের ইরান-সমর্থিত একটি শিয়া সশস্ত্র গোষ্ঠীর নেতাকে ধরিয়ে দিতে এক কোটি (১০ মিলিয়ন) ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার গোষ্ঠীর সদস্যরা ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি। এছাড়া ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কর্মীদের ওপর হামলার জন্যও এই গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।


পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, যারা তথ্য দেবে তাদেরকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হবে এবং প্রাপ্ত পুরস্কার দেওয়া হবে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন