মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীদের উপর গুলিবৃষ্টি আইএস হামলা, মৃত অন্তত ২৯

সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীদের উপর গুলিবৃষ্টি আইএস হামলা, মৃত অন্তত ২৯

সন্ত্রাসের আগুনে পুড়ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। এবার রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে নিশানা করল জঙ্গিরা। ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে চলল গুলিবৃষ্টি। ভয়াবহ এই ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার রাতে এই হামলা চলে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে। সোশাল মিডিয়ায় এই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুসলিমদের বাস থাকলেও গুইয়াকু গ্রাম মূলত খ্রিস্টান অধ্যুষিত। রবিবার গভীর রাতে গ্রামবাসীরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় গ্রামে প্রবেশ করে জঙ্গিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে বাড়িতে ঢুকে শুরু করে গুলিবৃষ্টি। ঘুমের মধ্যেই মৃত্যু কোলে ঢলে পড়েন গ্রামবাসীরা। গুরুতর জখম হন আরও অনেকে। দীর্ঘক্ষণ ধরে গোটা গ্রামে তাণ্ডব চালানোর পর গ্রামের বহু বাড়িতে আগুন ধরিয়ে চলে যায় জঙ্গি দলটি।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন