মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

সামরিক ব্যয়ে বিশ্বে পঞ্চম ভারত, কোথায় পাকিস্তান?

সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
সামরিক ব্যয়ে বিশ্বে পঞ্চম ভারত, কোথায় পাকিস্তান?

মহাশক্তিধরদের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক খরচে বিপুল ব্যয় ভারতের। ২০২৫ সালে বিশ্বের মধ্যে সামরিক খাতে ব্যয়বহুল দেশের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে আমেরিকা, চিন, রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। চমকে দেওয়ার মতো তথ্য হল, সামরিক খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘কালপ্রিট’ জার্মানি। তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে হিটলারের দেশ। তালিকায় ভারতের ধারেকাছেও নেই পাকিস্তান।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (ঝওচজও) তরফে সোমবার এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৫ সালের বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামরিক ব্যয়ের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। ২০২৫ সালে এই দেশের সামরিক খাতে ব্যয় ৯৫৪ বিলিয়ন ডলার। যদিও ২০২৪ সালের তুলনায় ব্যয়ের হার ৭.৫ শতাংশ কম। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে চিন। জিনপিংয়ের দেশের ব্যয় ৩৩৬ বিলিয়ন ডলার।

২০২৪ সালের তুলনায় দেশটি ব্যয় ৭.৪ শতাংশ বেড়েছে। রাশিয়া সামরিক ব্যয় ৫.৯ শতাংশ বাড়িয়ে পৌঁছেছে ১৯০ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় সামরিক ব্যয় ২৪ শতাংশ বাড়িয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে জার্মানি। ২০২৫ সালে সামরিক খাতে দেশটি ব্যয় করেছে ১১৪ বিলিয়ন ডলার। এরপরই রয়েছে ভারত। শক্তির আরাধনায় ৮.৯ শতাংশ বরাদ্দ বাড়িয়ে দিল্লি ২০২৫ সালে সামরিক খাতে ব্যয় করেছে ৯২.১ বিলিয়ন ডলার।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন