বুধবার, মে ০৬, ২০২৬

ইরানের শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ৩৬

সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:২৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
ইরানের শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ৩৬
আন্দিশেহ শহরের আরগাভান শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: কোলাজ

ইরানের তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের আরগাভান শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদপত্র মিজান জানায়, মঙ্গলবার ভবনটির বাইরের অংশে দাহ্য পদার্থের ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ফলে পুরো ভবনটি আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে।

ইরানি রেডিও ব্রডকাস্টার আইআরআইবি জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এবং প্রপার্টি ডেভেলপারকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন