শিবগঞ্জ সীমান্তে ৭টি স্মার্ট ফোন উদ্ধার
শিবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধভাবে আনা ৭টি স্মার্টফোন জব্দ করেছে বিজিবি। বুধবার (৬ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর থেকে স্মার্টফোনগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিজিবির ৫৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির তেলকুপি বিওপির নায়েক মো. আব্দুল বারীর নেতৃত্বে বিজিবির একটি দল জমিনপুরে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আনা ৭টি বিভিন্ন মডেলের স্মার্টফোন পায় তারা। তবে ফোনের মালিককে পাওয়া যায়নি। এগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিলো বলে দাবি করেছে বিজিবি। স্মার্টফোনগুলো স্থানীয় কাস্টমসে জমা দেয়া হয়েছে।