নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নাটোরর সিংড়ায় এক কলাবাগান থেকে অজ্ঞাত ৩৫ নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর গ্রামের কবরস্থানের পাশে ওই কলাবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশ চেষ্টা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিংড়া উপজেলার লালোর গ্রামের কবরস্থানের পাশে একটি কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এ খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। এ সময় মরদেহের শরীরে হিংস্র প্রাণী ক্ষতিগ্রস্ত চিহ্ন দেখা ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে।